×
Logo

সারাদেশ

পটুয়াখালীতে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, আহত ৩

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

পটুয়াখালীতে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, আহত ৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক ট্রলার মাঝি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মৌডু‌বি এলাকার শেষ প্রা‌ন্তে এ ঘটনা ঘ‌টে।

নিখোঁজ জেলের নাম রুবেল হাওলাদার (২৮)। তিনি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, রু‌বেল আজ সকালে তিনজন জে‌লে‌কে নি‌য়ে তার নি‌জের ট্রলারে ক‌রে নদী‌তে মাছ ধর‌তে যান। বেলা ১১টার দি‌কে হঠাৎ বজ্রপাত হলে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেন। এ সময় ট্রলা‌রে থাকা শাহাদাত মৃধা, রাজিব সরদার ও নাসির ভূইয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হ‌লেও রু‌বে‌লের কোনো সন্ধান পাওয়া যায়‌নি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সাগর‌ মোহনা হওয়ায় নদী বেশ উত্তাল, তারপ‌রও ইউএনওসহ সং‌শ্লিষ্ট সব দফতরকে অব‌হিত করা হয়েছে। ঘটনার খোঁজখবর রাখছি।

রাঙ্গাবালী উপজেলার ভা‌রপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান জা‌নান, কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে।

/এএম

Logo