×
Logo

সারাদেশ

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা আবারও জলাবদ্ধ, ভোগান্তিতে বাসিন্দারা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা আবারও জলাবদ্ধ, ভোগান্তিতে বাসিন্দারা

ভোর থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। শনিবার (১২ জুলাই) বৃষ্টিতে নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর-সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছে।

সড়ক পানিতে ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকেছে। দীর্ঘদিনেও জলাবদ্ধতার সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে, ঢাকাসহ দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

/এসআইএন


Logo