×
Logo

সারাদেশ

নাটোরে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম

নাটোরে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

নাটোর সদর উপজেলায় ট্রাকের চাপায় তমিজ উদ্দিন নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার মোকরামপুর এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমিজ উদ্দিন সদর উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত মাজম আলীর ছেলে। আহত আসাদুল ইসলাম দিয়ারসাতুরিয়া এলাকার বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ মো. জাকির হোসেন জানান, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক তমিজ উদ্দিন নিহত হন। এ সময় ভ্যানে থাকা যাত্রী আসাদুল ইসলাম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পলাতক ট্রাকচালক ও তার সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

/এমএসটি 

Logo