×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:৩৭ এএম

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ছবি: পানিতে ডুবে মারা যাওয়া মোহাম্মদ সাইম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ সাইম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইম নতুন বাস্তপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। সে দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চাচাদের সঙ্গে শামরার মাঠে মাছ ধরতে যায় সাইম। দুপুরের দিকে মরাগাং বিলে নামলে সে পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইমের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআর 

Logo