×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

সাতক্ষীরায় ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরায় অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার সমরেশ দাস ও একই এলাকার রাম মন্ডল।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাকে অবৈধভাবে ২১৬ পিস হীরার নাকফুল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল ট্রাক চালক ও হেলপার সমরেশ দাস ও রাম মন্ডল। গোপন সংবাদে খবর পেয়ে জিরো পয়েন্টে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নাকফুলগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা।

এ বিষয়ে ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ডায়মন্ড নাকফুলগুলো জব্দ করা হয়েছে। ট্রাক ও দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

/এসআর 

Logo