×
Logo

সারাদেশ

মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার

বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা–লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার বৃদ্ধার মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ বিষয়ে আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

/এএন

Logo