রংপুরে ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম
রংপুর স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে ১৬ হাজার পিস মাদক ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নগরীর আর কে রোডে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব অফিসে এ অভিযান চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে কুরিয়ারে আসা ১৬ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এ উপায় ব্যবহার করে মাদকজাত দ্রব্য রংপুরে আনছে। দাম কম হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে রংপুরে চালান হচ্ছে এ ব্যথানাশক মাদক।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
/এএন