টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:০৯ এএম
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার চরহামুয়া কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
এ ঘটনায় কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক প্লাবনে অনেকেই কোনো উপায় না পেয়ে উঁচু রাস্তা বা বাঁধে আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, রাতের অন্ধকারে ঠিক কী পরিমাণ বাঁধ ভেঙেছে তা নিরূপন করা সম্ভব হয়নি। একই কারণে কোন সংস্কার কাজও করা যাচ্ছে না। শুক্রবার (১০ জুলাই) সকালে পরিস্থিতি বিবেচনায় সংস্কার কাজ শুরু করা হবে।
/এএন