×
Logo

সারাদেশ

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন (৪০) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার বর্তমানে পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে বলা হয়, যৌতুক না দেওয়ায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি স্ত্রীকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের পরিবার আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

/এসআইএন

Logo