লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বড় ভাইয়ের নাম আল-আমিন।
স্থানীয়রা জানান, ছোট ভাই বাবুর পোষা পাখি বুধবার সকালে বিড়াল মেরে ফেলে। এ ঘটনায় সে সারাক্ষণ কান্নাকাটি করছিল। কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল আমিনের বুকে আঘাত করে। পরে আহত আল আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসআর