ফরিদপুরে দুই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা
ফরিদপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম
ফরিদপুর শহরের মেডিকেল কলেজ এলাকার নিউ লাইফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আলিফ ডিজিটাল ল্যাব নামে দুই বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা ও ইনসানা তানজিন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, হাসপাতালে অপারেশন করার পরে রোগীদের পোষ্ট অপারেটিং রুমে রাখার কথা থাকলেও হাসপাতালগুলোতে সে ব্যবস্থা দেখা যায়নি। ওটি কক্ষে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও বিভিন্ন ঔষধ ছিল। যে কয়েকজন টেকনিশিয়ান ও টেকনোলজিস্ট থাকার কথা তারা অনুপস্থিত ছিলো। এছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠান দুটিকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
/এসআর