×
Logo

সারাদেশ

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দেশের ৫ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হন। আহত হন দুই গরু ব্যবসায়ী। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। 

অন্যদিকে, নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। 

এছাড়াও, ভোলা ও রাঙ্গামাটিতেও পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। 

/এমএসটি 

Logo