×
Logo

সারাদেশ

বিগত স্বৈরাচার প্রশাসনতন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ছিল: খায়রুল কবির খোকন

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

বিগত স্বৈরাচার প্রশাসনতন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ছিল: খায়রুল কবির খোকন

বিগত স্বৈরাচারী সরকার গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিল। এ কারণে তারা প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করতে ব্যর্থ হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন।

সোমবার (৬ জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিগত স্বৈরাচারী সরকার জনগণের কল্যাণের বদলে লুটপাট, দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে ব্যস্ত ছিল। জনগণের অর্থ আত্মসাতের নানা অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো প্রতিষ্ঠানে দলীয়করণ করা যাবে না। সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যেখানে অনিয়ম হবে, প্রশাসনসহ সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণে সেখানেই সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

/এমএসটি/এএম

Logo