×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি; যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পিএম

সাতক্ষীরায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি; যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে তিন সদস্যের পৃথক আরেকটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক কার্যালয়ের প্রধান রফিকুল ইসলাম।

অভিযোগে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষককে ৬শ টাকা মূল্যের ১৫০ কেজি গোবর জৈব সারের পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানীর জৈব সার বিতরণ, ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটির পরিবর্তে ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি বিতরণ করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। এতে কয়েক লাখ টাকার দুর্নীতি করেন বলে প্রতীয়মান হয়। এসব নিয়ে গত ১ জুলাই সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।  

এদিকে, সংবাদ প্রচারের পর থেকে নিজেকে রক্ষায় দৌঁড়ঝাপ, তদবির করছেন অভিযুক্ত কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র।

/এএন

Logo