×
Logo

সারাদেশ

শিল্পকারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্র্যাশ কার্যক্রম চালু: শিল্পমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০১ পিএম

শিল্পকারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্র্যাশ কার্যক্রম চালু: শিল্পমন্ত্রী

সরকার দেশের শিল্পকারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে ক্র্যাশ কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই সংকট পূর্বপুরুষসূত্রে পাওয়া, চোখের পলকে যা সমাধান সম্ভব নয়।

সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিপ রিসাইক্লিংয়ে পূর্বের যে গৌরব, তা পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

এছাড়া, ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়েন, তা সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। পরে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী।

/এসআইএন



Logo