×
Logo

সারাদেশ

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (৫ জুলাই) অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর সহায়তায় সংরক্ষিত দেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘরের বিভিন্ন প্রত্নসম্পদ, প্রাচীন পুঁথির সংগ্রহ ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন।

পরে রাষ্ট্রদূত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে মতবিনিময় করেন তিনি।

দিনের শেষভাগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড ও রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।

/এমএসটি/এএম

Logo