ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (৫ জুলাই) সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাহিদ সুপার পরিবহনের বাসটি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসে। রায়াপুর বটতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসটির সুপারভাইজার মনির হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
/এমএসটি