×
Logo

সারাদেশ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারী করেসপনডেন্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার কালিতলা এলাকার জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মুমিন (৫০)।

পুলিশ জানায়, উপজেলার পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের মেরামতের কাজের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ২ শ্রমিক কাজ শুরু করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএসটি 

Logo