×
Logo

সারাদেশ

চার মাস পর আবারও চালু সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

চার মাস পর আবারও চালু সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

চার মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ম্যানচেস্টার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় ম্যানচেস্টার থেকে ২৭২ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে সরকার কাজ করছে। একই সঙ্গে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং বিমানের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

/এএন

Logo