×
Logo

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে পঞ্চগড় সীমান্তে আটক ১

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

ভারতে অনুপ্রবেশকালে পঞ্চগড় সীমান্তে আটক ১

ছবি: আটককৃত অসীম বিশ্বাস

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভারতে অনুপ্রবেশকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড    বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৪ জুলাই) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে। 

বিজিবি জানায়, শনিবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর সাব-পিলার-৭ এর এলাকা দিয়ে অসীম বিশ্বাস ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তাকে হাতেনাতে আটক করে বিজিবির টহল দল। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি অসীম বিশ্বাসকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করেছে। রোববার দুপুরে তাকে পঞ্চগড় আদালতে তোলার প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, আমাদের টহল দল সীমান্তে তৎপর আছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

/এএ 

Logo