নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে রহমত আলী নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রাতাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পাড় থেকে পা পিছলে পানিতে পড়ে যায় রহমত।
পরে খবর পেয়ে তার স্বজন ও এলাকাবাসী পুকুরের পানিতে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুপুর ১টার দিকে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমএসটি