×
Logo

সারাদেশ

সমাজকল্যাণ মন্ত্রী

আ. লীগ আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

আ. লীগ আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেস্টনিতে যেসব অনিময় দুর্নীতি হয়েছে, সে সব তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে সমাজসেবা রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার, একভাগ দুর্নীতিও মেনে নেওয়া হবে না। কারণ, দিনশেষে সরকারকে জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য।

এছাড়া, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ বাংলাদেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী।

এর আগে, সমাজসেবার বিভিন্ন অফিস ঘুরে দেখেন তিনি। বিভিন্ন অফিস কক্ষে ‍ধুলার কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

/এমএন

Logo