×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, আটকে দিল বিজিবি-জনতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, আটকে দিল বিজিবি-জনতা

কোনোভাবেই থামছে না ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টা। শুক্রবার (৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়েও ১২ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে ১২ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেবিএসএফ। খবর পেয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওইসব ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বলেও জানায় বিজিবি। সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।

/এমএন

Logo