×
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

খাগড়াছড়ি করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নুরুল আলম রনি নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। 

নুরুল আলম রনি নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি। 

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভে একজন দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করছে। অন্যজন মোবাইলে ভিডিও ধারণ করছে। আগুন লাগিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে এমন দৃশ্যও দেখা যায় ছড়িয়ে পড়া ভিডিওতে। 

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম রনি জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নুরুল আলম রনিকে আটক করে। 

/এসআর 

Logo