বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে: ড. আব্দুল মঈন খান
নরসিংদী করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম
বিএনপি হচ্ছে জনগণের সরকার, আর সে আদর্শ বজায় রেখে তারা কাজ করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে। নির্বাচনের আগে দেওয়া কথাও একে একে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে যারা কষ্টে আছে, যাদের সহায়তা প্রয়োজন, আমরা তাদের হাতে সামান্য কিছু সাহায্য তুলে দিচ্ছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
/এসআইএন