×
Logo

সারাদেশ

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) মাদারীপুর, পাবনা ও গাজীপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে মাদারীপুরের শিবচরের মোড়লকান্দি এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী বিথী আক্তার এবং তার ৮ বছর বয়সী ভাতিজি আয়শার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

অন্যদিকে, পাবনা শহরের টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও, গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

/এসআইএন


Logo