×
Logo

সারাদেশ

জাল যার জলা তার নীতিতে হাওর-নদী জলাশয় উন্মুক্ত থাকবে: মৎস্য প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপনডেন্ট, নেত্রকোণা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

জাল যার জলা তার নীতিতে হাওর-নদী জলাশয় উন্মুক্ত থাকবে: মৎস্য প্রতিমন্ত্রী

'জাল যার, জলা তার' নীতিতে দেশের হাওর, নদী ও জলাশয় উন্মুক্ত থাকবে। এখন থেকে জেলে ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা অবাধে মাছ ধরতে পারবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে জেলে ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপকৃত হবেন। 

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রীরা নেত্রকোণার খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।

/এমএসটি

Logo