×
Logo

সারাদেশ

শুধু রাস্তাঘাট নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

শুধু রাস্তাঘাট নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী

শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করাই প্রকৃত উন্নয়ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ে একটি সোলার সেচ পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার রাস্তাঘাট, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করছে। তবে প্রকৃত উন্নয়ন সেটাই হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের জীবনমানের উন্নতি ঘটে।

তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে লড়াই করে লাভ নেই। এতে পেটে ভাত (সংসার চলা) পড়বে না। সেজন্য উদ্ভাবন, ব্যবসা করার দিকে মনোযোগ দিতে হবে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংকগুলোকে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও আহ্বান জানান

/এমএসটি/এসআইএন

Logo