×
Logo

সারাদেশ

রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে চালকের মৃত্যু

রাজবাড়ী করেসপনডেন্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে চালকের মৃত্যু

রাজবাড়ীর চন্দনীতে মুরগিবাহী পিকআপ ও মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপু‌রে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম জোহান। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফের ছেলে। 

হাইও‌য়ে পু‌লিশ জানায়, দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কু‌ষ্টিয়াগামী মুর‌গিবা‌হী পিকআপের সাথে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়।

পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়। 

পাংশা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

/এমএসটি/এনএ 

Logo