×
Logo

সারাদেশ

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক

দীর্ঘ বিরতির পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার (১ জুলাই) সকাল থেকেই সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি স্থানীয়দের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতাও বাড়ে। এতে নাফ নদী তীরবর্তী সাবরাং, শাহপরীর দ্বীপ ও হ্নীলা এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয়দের দাবি, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ঘাঁটি পুনর্দখলে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ওপার থেকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত পর্যন্ত থেমে থেমে একাধিক বিস্ফোরণ হয়েছে।

তিনি বলেন, এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যাতে এই পরিস্থিতির সুযোগে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। 

/এমএসটি 

Logo