নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
নরসিংদী সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মধাবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। রোববার বিকেলে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নরসিংদী-মদনপুর সড়কের পাশে একটি ময়লার স্তূপে দিগন্তের মরদেহ দেখতে পান তারা।
পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
/এএন