কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ জুন) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাজেরপাড়া এলাকার মোহাম্মদ মাহবুব ও মোহাম্মদ রাসেল। আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী মোহাম্মদ শাহেদ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চকরিয়া- পেকুয়া সড়কে উঠতেই পেকুয়াগামী মাইক্রোবাসের চাপায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহবুবের মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এএন