দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহে প্রাণ গেছে আরও ৪ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন ৯৪ জন হাম আক্রান্ত রোগী।
এছাড়া, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
এদিকে, হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
/এমএসটি