×
Logo

সারাদেশ

চট্টগ্রামে পৃথক দুটি স্থানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে চারজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

চট্টগ্রামে পৃথক দুটি স্থানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে চারজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক দুইটি স্থানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে নেমে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে, রাউজানের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন প্রদীপ দাশ ও সমীরণ দাশ। এরপরই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংকে নামার পর সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন প্রদীপ। পরে তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন সমীরণ। কিছুক্ষণ পর তিনিও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে, নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাকিব ও হৃদয় মিয়া।

/এসআইএন

Logo