লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা-তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা
লক্ষ্মীপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় মা শাহিনুর বেগম, তার মেয়ে সায়মা, ইকরা ও শিফাকে। এসময় গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত অন্তর মজুমদারও।
এদিকে পুলিশ জানায়, সন্দেহভাজন ফল বিক্রেতাও গণপিটুনিতে নিহত হওয়ায় হত্যা রহস্য উদঘাটনে সময় লাগছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে গ্রামের বাড়ি কুমিল্লা হোমনার উদ্দেশে রওয়ানা হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।
/এসআইএন