ছবি: সাপের কামড়ে মারা যাওয়া রাকিবুল হাসান
যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাকিবুল উপজেলার জাফরনগর গ্রামের বাসিন্দা এবং মো. জয়নালের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। পরে বিষয়টি টের পেয়ে শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পরপরই চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/এসআর