×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে নাজমুল হোসেন বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এএম

Logo