হবিগঞ্জ ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় পিকআপভ্যান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভোরে নাটোরের সিংড়া উপজেলায় সড়কের পাশে থেমে থাকা একটি বালুবাহী ডাম্পট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানে থাকা একজন নিহত হন।
দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে।
/এমএসটি