চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:০০ পিএম
চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এর আগে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ২০ মিনিটের দিকে অকশন শেডে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দল, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সংশ্লিষ্টরা বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। অকশন শেডটিতে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুত ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
/এএন