শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতায় সহযোগিতা করবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হওয়া অত্যাধুনিক কল্যাণ ডেস্কসহ বিভিন্ন সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, সকলের সাথে আলোচনা করে মাজারের যথাযথ ব্যবস্থাপনার বিষয়টি নির্ধারণ করা হবে
এছাড়াও, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বদলির বিষয়টি নিয়মিত কার্যক্রম, কাকতালীয়ভাবে এই সময়ে হয়ে গেছে।
/এমএসটি