×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু তানিশা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে শিশু তানিশা নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় একটি ইজিবাইকের চার্জারের তার স্পর্শ হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তানিশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অসাবধানতাবশত এ ঘটনা ঘটতে পারে। 

/এসআর 


Logo