লালমনিরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২০ পিএম
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবিউল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৩ জুন) বিকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম (১৬) সতীরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাবা-ছেলে সতী নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। তার বাবা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, নিহত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।
/এসআর