×
Logo

সারাদেশ

নাটোরে জুটমিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

নাটোরে জুটমিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক, ব্যাটারীচালিত ভ্যান জব্দসহ আংশিক মালমাল উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৩০ মে গভীর রাতে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার সজিদ জুট মিলে ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। পরে মিলে কর্মরতদের জিম্মি করে হাত-পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রায় চার ঘন্টা ধরে ডাকাতি চালায় তারা।  

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মামলার পর প্রযুক্তির সহায়তায় সোমবার পাবনার আটঘরিয়া থেকে চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ব্যাটারী চালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। 

/এএন


Logo