×
Logo

সারাদেশ

শেরপুরে ২৭৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২২ পিএম

শেরপুরে ২৭৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপের খবর পেয়ে গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।  

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। এছাড়া, মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএন

Logo