×
Logo

সারাদেশ

কুমিল্লায় বৃষ্টির পানিতে ঢেকে থাকা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

কুমিল্লায় বৃষ্টির পানিতে ঢেকে থাকা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা নগরীতে পানিতে ডুবে থাকা ড্রেনে ছিটকে পড়ে স্মৃতি নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে নগরীর ছোটরা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যার পর নগরীতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টি কমে আসার পরও ছোটরা এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। রাত ৯টার দিকে মা-মেয়ে একটি বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ মায়ের হাত থেকে ছিটকে সড়কের পাশের পানিতে ডুবে থাকা ড্রেনে পড়ে যায় স্মৃতি। 

এ সময় স্রোতের টানে শিশুটি ড্রেনে পড়ে তলিয়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিট চেষ্টার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএন

Logo