চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপির এমপির ছেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২১ জুন) তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক খায়রুল ইসলাম সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে খায়রুল ইসলাম সজীবকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
/এএম