×
Logo

সারাদেশ

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪৭ এএম

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২১ জুন) সকালে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে। লুঙ্গি ও শার্ট পরিহিত মরদেহের গায়ে পচন ধরেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহের বয়স চল্লিশোর্ধ্ব হবে। হয়তো কোন এক চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার সঠিক কারণ জানা যাবে। 

/এসআর 

Logo