×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিদ্যালয়ের পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো নাল্লাপাড়া গ্রামের মো. রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীরা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


/এমএসটি/এসআইএন



Logo