×
Logo

সারাদেশ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ জনকে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৪৬ এএম

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ জনকে কারাদণ্ড

মিরপুর বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ এর মিরপুর কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

আটক ব্যক্তিরা হলেন মো. নয়ন মিয়া (৫০) এবং মো. ইকবাল হোসেন। তারা উভয়ই ঢাকার বাসিন্দা।  

অভিযানকালে আটক ব্যক্তিরা আদালতে তাদের দোষ স্বীকার করায় দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রতারক চক্রের অন্যান্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

/এএন

Logo