×
Logo

সারাদেশ

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০০ এএম

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনের মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাপাতলী এলাকার জেবিন রাইস প্রসেসিংয়ের একটি গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেবিন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে সরকারি খাদ্য বান্ধবের ৩৩ টন চাল পুরনো বস্তা থেকে নতুন বস্তায় রাখা হচ্ছিলো। পরে পুলিশ চালের বস্তা জব্দের পাশাপাশি মালিককে আটক করে।

পুলিশ আরও জানায়, জব্দ করা চালের বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা। 

/এএন

Logo